Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মাগুরা গণকমিটির মানববন্ধন ও সমাবেশ

এখন সময়: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর , ২০২৬, ১১:৫০:০২ পিএম
মাগুরা গণকমিটির  মানববন্ধন ও সমাবেশ

মাগুরা প্রতিনিধি : বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১১টায় মাগুরা পৌরসভার সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল মাগুরা পৌরসভার প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। গণকমিটি মাগুরা জেলার আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য প্রদান রাখেন যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, মাগুরা জেলা বণিক সমিতির সভাপতি হুমায়ূন কবীর রাজা। সমাবেশ সঞ্চালনা করেন গণকমিটি মাগুরা জেলার সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু। সমাবেশে বক্তারা বলেন, “সম্প্রতি মাগুরা পৌরসভায় পৌরকর বিগত বছরের তুলনায় কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। মাগুরা পৌরসভায় এখন কোন নির্বাচিত মেয়র নেই। সেক্ষেত্রে এই সময়ে পৌর নাগরিকদের সাথে কোন ধরনের আলোচনা ছাড়া, পূর্ব কোন নোটিশ ছাড়া, কোন নিয়মে এই কর বৃদ্ধি করা হলো তা আমরা অবহিত নই। বরং পৌরকর দেওয়ার পরও তেমন পৌরসেবা না পাওয়ার অভিযোগ রয়েছে। এখানে কোনো আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি, ফলে সামান্য বৃষ্টি হলেই বিভিন্ন এলাকায় পানি জমে যায়। বাড়ছে অপরিকল্পিত নগরায়ন, দেখার কেউ নেই। ময়লা আবর্জনা দেওয়ার জন্য আলাদা অর্থ প্রদান করতে হয় নাগরিকদের; তারপরও শহরের ময়লা আবর্জনা পরিষ্কারের ভালো কোন ব্যবস্থাপনা নেই। বিভিন্ন এলাকার বর্জ্য নদীতে ফেলে নদী দূষণ করা হয়। শহরে নারী ও পুরুষের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নেই। বিভিন্ন এলাকায় স্ট্রিট লাইট নেই বা নষ্ট। অনেক এলাকায় রাস্তা ভাঙাচোরা, খানাখন্দে ভরা, মানুষের দুর্ভোগ হয়। সব এলাকায় নিয়মিত মশার ওষুধ দেওয়া হয় না। তাহলে দেখা যাচ্ছে পৌরসভা তার দায়িত্ব ঠিক মতো পালন করছে না কিন্তু আমাদের ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে। অবিলম্বে এই বর্ধিত পৌরকর প্রত্যাহার করতে হবে।”

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)