Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ‘চেতনায় নজরুল’ শীর্ষক আলোচনা সভা

এখন সময়: রবিবার, ৯ আগস্ট , ২০২৬, ১২:২১:০৬ এম

নিজস্ব প্রতিবেদক: চেতনায় নজরুল শীর্ষক আলোচনা সভা শনিবার প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়েছে। বিকেলে আয়োজিত আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও গবেষক ডক্টর মহিউদ্দীন মোহাম্মদ। বাংলাদেশ লেখক শিবির যশোর শাখার উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কথা সাহিত্যিক পাভেল চৌধুরী। কাজী নজরুল ইসলামের সাম্যভাবনা শীর্ষক প্রবন্ধে নজরুলের শৈশব ও চেতনার উন্মেষ, রাজনৈতিক জীবন, মূল জীবনদর্শন, সাম্যবাদী আন্দোলন, শ্রমজীবী মানুষের অধিকার, নারীর সামাজিক সাম্য ও মর্যাদা, বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ, অর্থনৈতিক বৈষম্য ও জুলাই অভ্্ুযথানসহ আরো অনেক বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করা হয় এই প্রবন্ধে। আলোচনা সভায় গবেষক আফজালুল বাসার কবি নজরুল ইসলামের জীবনদর্শন নিয়ে বিশদ আলোচনা করেন। আরো আলোচনা করেন রাজনীতিবিদ জাহাঙ্গীর ফিরোজ, কবি ও সম্পাদক মামুন আজাদ। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ লেখক শিবির যশোর শাখার সভাপতি জিএম আব্দুল আলীম। এসময় নজরুলের কবিতা পাঠ করেন কবি সাইদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ লেখক শিবির যশোর শাখার সাধারণ সম্পাদক আব্দুল গফুর।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)