Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহ জেলা পরিষদ গোল্ডকাপ চ্যাম্পিয়ন ঝিনাইদহ একাদশ

এখন সময়: রবিবার, ৯ আগস্ট , ২০২৬, ০১:২৯:৩৫ এম

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ফাইনালে শক্তিশালী কুষ্টিয়া একাদশকে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক ঝিনাইদহ একাদশ। ফাইনাল ম্যাচটি ঘিরে স্টেডিয়ামের গ্যালারিতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড় ও টানটান উত্তেজনা। খেলার শুরু থেকেই কুষ্টিয়া একাদশ আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। গতিশীল ফুটবল ও চমৎকার পাসিংয়ের মাধ্যমে তারা প্রথমার্ধের ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ধরে রাখে। তবে দুর্দান্ত লড়াইয়ে ঘুরে দাঁড়ায় ঝিনাইদহ একাদশ। নির্ধারিত সময়ের খেলা শেষে ৩-২ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। এছাড়াবিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মো. আশিস বিন হাচান। ম্যাচ শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের হাতে শুভেচ্ছা স্মারক ও মেডেল তুলে দেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থা ও জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)