Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মণিরামপুরে শিক্ষক সমিতির ঢাকায় কর্মসূচি সফলে প্রস্তুতি সভা

এখন সময়: শনিবার, ৩ অক্টোবর , ২০২৬, ১১:১১:১৯ পিএম
মণিরামপুরে শিক্ষক সমিতির ঢাকায়  কর্মসূচি সফলে প্রস্তুতি সভা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয় করণের দাবিতে ৮ অক্টোবর ঢাকায় মানববন্ধন ও সমাবেশে যোগদানের লক্ষে যশোরের মণিরামপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শনিবার দুপুরে সমিতির অস্থায়ী কার্যালয়ে আয়োজন করা হয় প্রস্তুতি সভার। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হামিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস,এম মজনুর রহমানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান টুটুল, সাংগঠনিক সম্পাদক (পূর্ব) আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক (পশ্চিম) মাসুদ কামাল তুষার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশীষ কুমার বিশ্বাস, সঞ্জিত কুমার বিশ্বাস, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান, পাঠাগার বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, আকরাম হোসেন, মহাসিন আলী প্রমুখ। আলোচনসভায় আগামি ৮ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিতব্য মানববন্ধন ও সমাবেশে যোগদানের জন্য সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে ৮ অক্টোবর ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউটে অনুষ্ঠিতব্য মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিক্ষক সমিতির চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)