Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর কালেক্টরেট ক্লাবের নির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন

এখন সময়: শনিবার, ৩ অক্টোবর , ২০২৬, ১১:৪০:০১ পিএম
যশোর কালেক্টরেট ক্লাবের নির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক : যশোর কালেক্টরেট ক্লাবের নির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ১৯ পদের মধ্যে ঐক্যবদ্ধ নির্বাচনী প্যানেলে ১২ ও সমন্বিত প্যানেলের ৭ প্রার্থী জয়লাভ করেছে। নির্বাচন উপলক্ষে ক্লাবে সকাল ৯টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ৩০৩ ভোটারের মধ্যে ২৯৭ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন। ঐক্যবদ্ধ নির্বাচনী প্যানেলে ১২ বিজয়ী প্রার্থী হলেন হাদিউজ্জামান (১৭০)। তিনি সর্বোচ্চ ভোট পেয়েছেন। আরো বিজয়ীরা হলেন- বিল্লাল হোসেন (১৬৩), মনিরুল ইসলাম (১৫৬) শরিফুল ইসলাম (১৪০), রুহুল আমিন (১৩৯), আলমগীর হোসেন (১৩১), হাফিজুর রহমান (১৩৫), রবিউল ইসলাম (১২৭), মহাসীন আলী (১২৪), ফাহিম আল মমিন (১৫৩) ইকরাম আলী (১১৮) ও ফারুক হোসেন (১৫৮)। এদিকে সমন্বিত প্যানেলের বিজয়ী ৭ প্রার্থী হলেন, আবুল হোসেন (১৪৭), মনিরুল ইসলাম (১৪৩), মাহফুজ্জামান মুক্তি (১২৬), মহিবুল আক্তার (১১৮), শরিফুল ইসলাম (১১৮) গাজী আতিয়ার রহমান (১২৮), সেখ সহিদুল ইসলাম (১২৯) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দীন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)