Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রেসক্লাব যশোরের সদস্য ফরম বিতরণ শুরু ১২ আগস্ট

এখন সময়: মঙ্গলবার, ১১ আগস্ট , ২০২৬, ০৯:৪৭:৪৯ পিএম

প্রেস বিজ্ঞপ্তি : প্রেসক্লাব যশোরের আহ্বায়ক কমিটির দ্বিতীয় সভা মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ক্লাবের শহীদ সাংবাদিক শামছুর রহমান মিলনায়তনে আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সদস্য সচিব মবিনুল ইসলাম মবিনের সঞ্চালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য ফকির শওকত, আহসান কবীর, আনোয়ারুল কবির নান্টু, ওহাবুজ্জামান ঝন্টু, আমিনুর রহমান মামুন, নূর ইসলাম, সরোয়ার হোসেন, জাহিদ আহমেদ লিটন, এম. আইউব ও আকরামুজ্জামান। বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের আগে ক্লাবের সদস্যপদ প্রদানের বিষয়টি নিয়ে সভায় উপস্থিত আহ্বায়ক কমিটির সদস্যরা বিস্তারিত আলোচনা করেন। পরে সিদ্ধান্ত নেওয়া হয় ১২ আগস্ট বুধবার সকাল ১০টা থেকে সদস্য ফরম বিতরণ কার্যক্রম শুরু হবে। এদিন ক্লাব কার্যালয় থেকে নির্ধারিত মূল্যে প্রেসক্লাব যশোরের সদস্য হতে ইচ্ছুক সাংবাদিকরা ফরম সংগ্রহ করতে পারবেন। সদস্য ফরম বিতরণ করা হবে ১৪ আগস্ট রাত ৮টা পর্যন্ত। ফরম সংগ্রহের দিন থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয়ে আবেদন ফরম জমা দেওয়া যাবে। নির্ধারিত এই সময়ের পর আর কোন ফরম জমা নেওয়া হবে না। যারা সদস্যপদের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদেরকে স্ব-স্ব প্রতিষ্ঠানের (মিডিয়া) পক্ষ থেকে পাওয়া পাঁচ বছর আগের নিয়োগপত্রের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, যে মিডিয়ায় কর্মরত তার পরিচয়পত্রের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের কপি ফরমের সাথে জমা দিতে হবে বলেও সভা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)