নিজস্ব প্রতিবেদক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যশোর জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দিয়েছে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। রোববার (৯ আগস্ট) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে যশোর জেলা শাখার এ কমিটি ঘোষণা করা হয়। অনুমোদিত কমিটিতে মো. নূরজ্জামানকে আহ্বায়ক, ড. শহীদুল ইসলাম জাবিরকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. শাহজাহান কবীর ও আসাদুজ্জামান বাবুলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া মো. মনিরুজ্জামান (আজাদ) সদস্যসচিব, ইঞ্জি. আরিফ জামান সিনিয়র যুগ্ম সদস্যসচিব এবং সাজিদ সারোয়ার ও মো. বাদল উর রহমান যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন। কমিটিতে সালমা আক্তার আশা ও মো. আব্দুল মতিনকে সাংগঠনিক সম্পাদক এবং ইঞ্জি. বায়েজিদ হোসাইনকে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদনপত্রে বলা হয়েছে, নতুন অনুমোদিত আংশিক কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির কাছে জমা দিতে হবে।