Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের উপ-পরিদর্শক আহত

এখন সময়: মঙ্গলবার, ১১ আগস্ট , ২০২৬, ১২:২১:২১ এম

নিজস্ব প্রতিবেদক, নড়াইল ও লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া বাজারে মাদক অভিযানের সময় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খোকন হাওলাদারকে পিটিয়ে গুরুতর আহত করেছেন মাদক কারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে এসআই খোকন হাওলাদারের নেতৃত্বে রোববার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চার সদস্যের একটি অভিযানিক দল লাহুড়িয়া বাজারের শ্যামলের চায়ের দোকানে অভিযান চালায়। এসআই খোকন হাওলাদার লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত আছেন। এ সময় মাদক কারবারি হারুনের শরীর তল্লাশির সময় শ্যামলের চায়ের দোকানে উপস্থিত থাকা ইয়াবা বিক্রেতা হারুনসহ তার সহযোগী কামাল, শ্যামল, আকিদুলসহ ১০ থেকে ১২ দেশি অস্ত্র দিয়ে এস আই খোকনকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার মাথায় আঘাত করা হয়েছে। মাদক কারবারিরা হারুনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। হারুন লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের নবির হোসেনের ছেলে। এ সময় বাজারের অন্যান্য লোকজন আহত এস আই খোকনসহ অন্য পুলিশ সদস্যদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসক সাইদুল্লা হিমেল বলেন, আহত পুলিশ কর্মকর্তার চিকিৎসা চলছে। তিনি শংকামুক্ত আছেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযানে এস আই খোকন হাওলাদার হামলার শিকার হয়ে আহত হয়েছেন। হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)