Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর টাউন হল ময়দানের কনসার্টে ছুরিকাঘাতে জখমের মামলা

এখন সময়: মঙ্গলবার, ১১ আগস্ট , ২০২৬, ১২:১৯:২২ এম

নিজস্ব প্রতিবেদক : যশোর টাউন হল ময়দানে কনসার্ট দেখতে গিয়ে ছুরিকাঘাতে জখমের ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। এ ঘটনায় শহরের বারান্দি মোল্লাপাড়ার ফিরোজ হোসেনের ছেলে সিয়াম হোসেনসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করা হয়েছে। রোববার আহত মেহেদী হাসান সাহেবের পিতা শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার মো. বাদশা বাদী হয়ে এ মামলা করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট রাত ১০টার দিকে মেহেদী হাসান যশোর টাউন হল ময়দানে কনসার্ট দেখতে যান। রাত সাড়ে ১০টার দিকে পূর্বশত্রুতার জের ধরে বারান্দী মোল্লাপাড়া এলাকার সিয়াম তার সহযোগীদের নিয়ে মেহেদীর ওপর হামলা করে। এ সময় সিয়াম ধারালো চাকু দিয়ে মেহেদীর শরীরের বিভিন্ন স্থানে পরপর চারটি আঘাত করে। এতে মেহেদী গুরুতর রক্তাক্ত জখম হন। একপর্যায়ে তার গলায় থাকা প্রায় ১০ আনা ওজনের একটি সোনার চেইন ছিনিয়ে নেয় তারা। আহত মেহেদীর চিৎকার শুনে মিনারুল ইসলাম, রিয়াদুজ্জামান রিয়াদসহ কয়েকজন এগিয়ে এসে তাকে উদ্ধার যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে মেহেদীর পিতা বাদশাসহ পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে যান। চিকিৎসার ব্যবস্থা করার পর মেহেদী কিছুটা সুস্থ হলে তার পিতা এ মামলা করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)