Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অস্ত্র মামলায় হামিদপুরের সন্ত্রাসী আলমাসের ১০ বছর কারাদণ্ড

এখন সময়: মঙ্গলবার, ১১ আগস্ট , ২০২৬, ১২:১৮:৩৯ এম

নিজস্ব প্রতিবেদক : অস্ত্র মামলায় যশোরের চিহ্নিত সন্ত্রাসী আলমাসকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর দুই আসামিকে খালাস দেয়া হয়েছে। সোমবার অতিরিক্ত দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক শাহীদুল ইসলাম এক রায় এ আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আলমাস যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের দক্ষিণপাড়ার সিদ্দিক খানের ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৫ সালের ১ জুলাই গভীর রাতে কোতোয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরাতনকসবা বিমান অফিস মোড়ের একটি গলির ভিতরে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় আলমাস, সাবু ও প্রকাশকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি পাইপগান, সাতটি বোমা, দুইটি চাইনিজ কুড়াল ও দুইটি গাছিদা জব্দ করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানার এস আই বিধান কুমার বিশ্বাস আটক ৩ জনসহ ১২ জনকে আসামি করে কোতোয়ালি থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে আলাদা মামলা করেন। অস্ত্র মামলা তদন্ত শেষে ঘটনা সাথে জড়িত থাকায় ওই ৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই শামীম আক্তার। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আলমাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দশ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ মামলার অপর আসামি শেখ সাবেরুর রহমান সাবু ও প্রকাশ কুমার দে’র বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত আলমাস পলাতক রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)