Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জাতীয় পার্টি যশোর জেলার নতুন কমিটি অনুমোদিত: সদস্য সংখ্যা বেড়ে ৭১

এখন সময়: মঙ্গলবার, ১১ আগস্ট , ২০২৬, ১১:৩৮:২০ পিএম

​নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি যশোর জেলা শাখার আহ্বায়ক কমিটি পুনর্গঠন ও সম্প্রসারণ করা হয়েছে। পূর্ব ঘোষিত ২৯ সদস্য বিশিষ্ট কমিটির সাথে আরও ৪২ জন নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করে ৭১ সদস্যের সংশোধিত আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ​দলীয় সূত্রে জানা গেছে, গত ২২ জুন ২০২৬ তারিখে মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের যশোর জেলায় ২৯ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেন, যা ইতোমধ্যেই কার্যকর ছিল। পরবর্তীতে  ৯ আগস্ট ২০২৬ তারিখে দলটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম (সরু) চৌধুরী নতুন করে আরও ৪২ জন সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করার জন্য দলের চেয়ারম্যানের কাছে আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এই নতুন ৪২ জনের অন্তর্ভুক্তি অনুমোদন প্রদান করেন। ​ ১০ আগস্ট ২০২৬ তারিখে জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক চিঠিতে এই সংশোধিত কমিটির কথা জানানো হয়। দফতর সম্পাদক আশা প্রকাশ করে বলেন, "নতুন ও পুরাতন সদস্যদের সমন্বয়ে যশোর জেলা শাখা সাংগঠনিকভাবে আরও গতিশীল ও বেগবান হবে।"

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)