নিজস্ব প্রতিবেদক: এ বছর এসএসসি পরীক্ষায় যশোর শহরের ঘোপ মাহমুদুর রহমান বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় শতভাগ পাসের সাফল্য অব্যাহত রেখেছে। বিদ্যালয় থেকে ২৪ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। পাসের হার শতভাগ। এর মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ৩ পরীক্ষার্থী। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি শতভাগ পাসের সাফল্য অর্জন করে। ২৯ পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই পাস করে। জিপিএ- ৫ পায় ১ পরীক্ষার্থী। এ ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. অহেদুল ইসলাম বলেন- শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। বোর্ডের শতভাগ পাস করা ৩৬টি বিদ্যালয়ের নামের তালিকায় আমাদের বিদ্যালয়ের নাম থাকায় আমরা আনন্দিত। এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।