Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে ইয়াবা-গাঁজার মামলায় দুইজনের সাজা

এখন সময়: বৃহস্পতিবার, ১৩ আগস্ট , ২০২৬, ০৭:৩০:৪২ এম

নিজস্ব প্রতিবেদক : ইয়াবা ও গাঁজার মামলায় দুই মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে যশোরের একটি আদালত। সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল বুধবার আলাদা রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্তরা হলো, যশোরের বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে আলমগীর হোসেন এবং শহরের বারান্দী মাঠপাড়ার ওসমান খানের ছেলে রনি খান। আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২১ জানুয়ারি রাত পৌনে ১১ টার দিকে বেনাপোল পোর্ট থানার তৎকালীন এসআই আব্দুর রহিম হাওলাদার গোপন সংবাদের ভিত্তিতে সাদিপুর-রঘুনাথপুর রোডের পুকুরকান্দা নামক স্থানে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আলমগীর হোসেনকে আটক করেন। এই ঘটনায় থানায় মামলা হয়। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আলমগীর হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে দুই বছর সশ্রম কারাদণ্ড দুই হাজার টাকা জরিমানা অনাদায় আরো দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত আলমগীর জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছেন। অপরদিকে, ২০১৭ সালের ১৪ জুন দুপুরে যশোরের সিআইডি পুলিশ খালধার রোডে অভিযান চালিয়ে রনিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয়। মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আসামি রনির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে এক বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত রনি জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)