Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জাতীয় পার্টি যশোর জেলা শাখার মতবিনিময় সভা

এখন সময়: বৃহস্পতিবার, ১৩ আগস্ট , ২০২৬, ০৭:৩১:৩৯ এম

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির যশোর জেলা শাখার আহ্বায়ক কমিটির এক মতবিনিময় সভা বুধবার বেলা ১২টায় শহরের ২ নম্বর আইনজীবী ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম সরু চৌধুরী জানান, পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নির্দেশে পূর্বে অনুমোদিত ২৯ সদস্যবিশিষ্ট কমিটি ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে। এর ধারাবাহিকতায় গত ৯ আগস্ট আরও ৪২ জন নতুন সদস্যকে এতে অন্তর্ভুক্ত করে মোট ৭১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তিনি আরও বলেন, “পার্টির চেয়ারম্যানের নির্দেশে নবগঠিত এই ৭১ সদস্যের কমিটিকে সাথে নিয়ে যশোর জেলা জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে গতিশীল ও বেগবান করতে হবে। কেন্দ্রীয় কমিটি ঘোষিত যেকোনো কর্মসূচি সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে পালন করতে হবে।” সভায় নতুন ৪২ জন সদস্যকে কমিটিতে যুক্ত করায় নেতৃবৃন্দ পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের প্রতি গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। মতবিনিময় সভা শেষে নতুন অন্তর্ভুক্ত হওয়া ৪২ জন সদস্য উপস্থিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, মঈন খান, সিকদার সাঈদ আহমেদ এবং সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান, শফিয়ার রহমান, সেকেন্দার আলী, মিজানুর রহমান, আব্দুর রশিদ, রুহুল আমিন লাভলু, মনিরুজ্জামান হিরন, নজরুল ইসলাম, তুহিন খান, ইদ্রিস আলী, আমিনুর রহমান, মোহাম্মদ সোলেমান, আলম ফারাজি প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)