শেখ কাজিম উদ্দিন, বেনাপোল (যশোর) : যশোরের বেনাপোল সীমান্তে ৬১৭ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পুটখালী বিওপির সদস্যরা দৌলতপুর বিওপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব সিরাপ জব্দ করে। খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ভোরে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬১৭ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক এসকাফ সিরাপ জব্দ করা হয়।