প্রেসবিজ্ঞপ্তি : শুক্রবার সকাল সাড়ে দশটায় যশোর ইনস্টিটিউট এর নাট্যকলা সংসদে দ্যোতনা সাহিত্য পরিষদ যশোর এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দ্যোতনা সাহিত্য পদক-২০২৬ প্রদান, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, গুণী শিক্ষক ও লেখক সংবর্ধনা এবং দ্যোতনা সাহিত্য পরিষদ এর মুখপত্র ‘দ্যোতনা’ লিটল ম্যাগাজিন উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন । প্রতিষ্ঠানের সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। সংগঠনের সহ সম্পাদক কবি রেবেকা টপির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক প্রফেসর ড. সন্দীপক মল্লিক, লেখক ও গবেষক কবি আবুল কালাম আজাদ, কবি আহমদ রাজু, সভাপতি, বিদ্রোহী সাহিত্য পরিষদ, যশোর, কবি ডা. মোকাররম হোসেন, সভাপতি, মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ, যশোর, নাট্যকলা সংসদের সম্পাদক নাট্যকার আলমগীর হোসেন বাবু, শিশু চিত্তবিনোদন কেন্দ্রের সম্পাদক এমরান সাদিক ও অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদ এর সুযোগ্য সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক দেওয়ান মোর্শেদ আলম। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কবি টিপু সুলতান, কবি ও প্রাবন্ধিক তাপস মজুমদার, মানব মণ্ডল, কবি রাশিদা আখতার লিলি, কবি সুরাইয়া শরীফ, অধ্যাপক নার্গিস খন্দকার, কবি গাজী শহীদুল ইসলাম, কবি এম এ কাসেম অমিয়। কবি ও গবেষক শাহরিয়ার সোহেল শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হওয়ায় এবং কবি ও শিক্ষক বাগবুল মাহবুব ‘কবি ফররুখ আহমদ স্মৃতি পদক’ পাওয়ায় তাদেরকে ফুল ও উত্তরীয় প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়। সংগঠনের সভাপতি অধ্যক্ষ ড. শাহনাজ পারভীন অতিথিসহ প্রতিষ্ঠানের নির্বাহী কমিটির সবাইকে উত্তরীয় প্রদানের মাধ্যমে বরণ করে নেন। অনুষ্ঠানে কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি মো. গোলাম মোস্তফা, কবি বাবলু মাহবুব, কবি বাগবুল মাহবুব, কবি রাবেয়া খানম, কবি রকি মাহমুদ, সহকারী অধ্যাপক, লেখক আর কে ঘোষ, কবি আবু রায়হান, কবি সেলিম আক্তার, পরেশ চন্দ্র দেবনাথ, এম এম নজরুল ইসলাম, বাবর বাঁধন, এড. মাহমুদা খাতুন, সানজিদা ফেরদৌস প্রমুখ।