Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কেশবপুরে মা গৌরী অধিকারী হত্যা মামলায় মেয়ে সাধনা অভিযুক্ত

এখন সময়: শনিবার, ১৫ আগস্ট , ২০২৬, ১১:০২:৫৫ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের কেশবপুর পৌর শহরের সাহাপাড়া এলাকায় মা গৌরী অধিকারীকে হত্যার ঘটনায় মেয়ে দীপ্তি অধিকারী সাধনাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই সঞ্জয় কুমার দাস। আসামি সাধনা মণিরামপুরের নাগরঘোপ গ্রামের মৃত অরুণ অধিকারীর স্ত্রী। মামলার অভিযোগে জানা গেছে, আসামি দীপ্তি অধিকারী সাধনার মণিরামপুরের নাগরঘোপ গ্রামে বিয়ে হয়েছিল। স্বামীর মৃত্যুর পর তিনি মানসিক রোগী হয়ে যান। মাঝে মধ্যে তিনি তার মায়ের বাড়ি বেড়াতে আসতেন। চলতি বছরের ২৪ এপ্রিল মায়ের বাড়ি বেড়াতে আসেন সাধনা। রাতে ঝগড়ার একপর্যায়ে তার মায়ের মাথার পেছনে বটির আছাড় দিয়ে আঘাত করলে তিনি মারা যান। পুলিশ সংবাদ পেয়ে সাধনাকে আটক ও লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ছেলে তাপস অধিকারী বাদী হয়ে দীপ্তি অধিকারী সাধনাকে আসামি করে কেশবপুর থানায় হত্যা মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আটক আসামির দেওয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে হত্যার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় আসামি দীপ্তি অধিকারী সাধনাকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)