Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ঝিনাইদহে নাশকতার মামলায় আ.লীগের সাবেক এমপিসহ গ্রেপ্তার ৫

এখন সময়: রবিবার, ১৬ আগস্ট , ২০২৬, ১২:১৭:২১ এম

ঝিনাইদহ প্রতিনিধি : সাবেক সংসদ সদস্য ও ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি নায়েব আলী জোয়ার্দ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে পৃষ্ঠপোষকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ঝিনাইদহ শহর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ভোরে ঝিনাইদহ পৌর শহরের আরাপপুর ও শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়েব আলী জোয়ার্দ্দার (৭২) ও শৈলকুপার দুধসর গ্রামের মৃত গোলাম কিবরিয়ার ছেলে বাদশা আলমগীর (৫৬), বালাপাড়া গ্রামের মৃত নূর আলী মণ্ডলের ছেলে মাজিবুল ইসলাম (৫৭), গোসাইডাঙ্গা গ্রামের মন্টু শেখের ছেলে আল নাহিয়ান সাকিব (১৯) এবং মহিষাখোলা গ্রামের মৃত কুবাদ আলীর ছেলে মো. হাসিবুল ইসলাম (২৫)। পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝিনাইদহ জেলা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা, এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির পাঁয়তারা অভিযোগ রয়েছে। এ ছাড়া সম্প্রতি সারুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতা করার অভিযোগ রয়েছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে। ওসি আরও বলেন, গ্রেপ্তার ৫ জনের বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। আজ শনিবার দুপুরে আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে ২০২৪ সালের ৪ আগস্ট ঝিনাইদহে সংঘটিত ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় আওয়ামী লীগ নেতা নায়েব আলী জোয়ার্দ্দারের বিচারের দাবি উঠেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবি করেছেন ভুক্তভোগীরা। জানা গেছে, ওই দিন ঝিনাইদহ জেলা বিএনপির কার্যালয় এবং জেলা বিএনপির সভাপতি এমএ মজিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নায়েব আলী জোয়ার্দার প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। অভিযোগ রয়েছে, তিনি ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলাকারীদের নির্দেশনা দেন এবং অগ্নিসংযোগ ও ভাঙচুরে নেতৃত্ব দেন। সেদিন অগ্নিসংযোগে আশপাশের বাসিন্দারা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)