Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাঘারপাড়ায় শিশু ধর্ষণ চেষ্টা, যুবকের পুরষাঙ্গে ইট ঝুলালো গ্রামবাসী

এখন সময়: রবিবার, ১৬ আগস্ট , ২০২৬, ১২:১৬:৪৬ এম

বাঘারপাড়া প্রতিনিধি : যশোরের বাঘারপাড়ায় তিন বছর আট মাস বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করে গণপিটুনি দিয়ে গাছে বেঁধে পুরষাঙ্গে ইট ঝুলিয়ে দেয় এলাকাবাসী। পরে পুলিশ হেফাজতে নেয় যুবককে। শনিবার (১৫ আগস্ট) বেলা ১২ টার দিকে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দশপাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীদের বরাত দিয়ে পুলিশ জানায়, এদিন মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল ওই শিশু। এ সময় প্রতিবেশী যুবক হায়াতুল্লা (২০) শিশুটিকে আড়ালে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। শিশুটি বাড়িতে এসে কান্নাকাটি করলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এরপর শিশুটিকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ধর্ষণের আলামত পরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। এসময়ও শিশুটি বেশ কান্নাকাটি করছিলো বলে জানায় পুলিশ। এদিকে স্থানীয়রা জানতে পেরে অভিযুক্ত হায়াতুল্লাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে এলাকাবাসী অভিযুক্ত যুবককে পুলিশের হাতে তুলে দেয়। বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম জানিয়েছেন,অভিযুক্ত যুবককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানা হেফাজতে আনা হয়েছে। আলামত পরীক্ষার জন্য শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)