Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒যশোরে পাঁচ দিনব্যাপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন

সমাজের অস্থিরতা দুর করতে ছেলেমেয়েদের পাঠ্য অভ্যাসে ফিরিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী অমিত

এখন সময়: রবিবার, ১৬ আগস্ট , ২০২৬, ১২:১৫:৪৯ এম

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ছেলেমেয়েরা ডিজিটাল ডিভাইস নির্ভর হয়ে পড়াই সমাজে অস্থিরতা সৃষ্টি হয়েছে। অস্থিরতা দুর করতে তাদের পাঠ্য অভ্যাসে ফিরিয়ে আনতে হবে। এ জন্য বইয়ের পাতায় ফিরতে হবে। শনিবার সকালে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যশোর জেলা প্রশাসন বাস্তবায়নে এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র ও যশোর ইনস্টিটিউটের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী মেলা শুরু হয়েছে। তিনি আরো বলেন, ইনস্টিটিউটের নতুন গতি পেলাম। এখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পদার্পণের পর নতুন প্রাণের সঞ্চার ঘটেছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির উন্নয়নে ৫০ লাখ টাকা দেয়া হয়েছে। প্রতিমন্ত্রী যশোর ইনস্টিটিউটের মাঠ ও ঘুর্ণায়মান মঞ্চ সংস্কার এবং টাউন ক্লাবের উন্নয়নের ঘোষণা দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এজেড এম সালেক, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আযম, তালবাড়ীয়া কলেজের অধ্যক্ষ ড. শাহাবাজ পারভীন প্রমুখ। এরপর তিনি বইমেলা ঘুরে ঘুরে দেখেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)