জীবননগর প্রতিনিধি : জীবন নগর ঘোষনগরের খুশবু এসএসসি সমমানের পরীক্ষায় উপজেলার ২য় স্থান অর্জন করেছেন রাইসা মালিহা খুশবু-যশোর বোর্ড থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশগ্রহণ করে ১২৫০ নম্বরের মধ্যে ১১৮১ নম্বর পেয়ে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। সে বিশিষ্ট কবি ও ভৈরব সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবিয়া খাতুনের একমাত্র কন্যা । সে দৌলৎগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক ও শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক স্তরের লেখাপড়া সম্পন্ন করেছে। সে তার স্কুল জীবনে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, ইংরেজি ও বাংলা রচনা লিখন, চিত্রাঙ্কন ইত্যাদি বিষয়ে উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে তার অনন্য মেধা ও সৃজনশীলতার সাক্ষর রেখেছে। অর্জন করেছে অসংখ্য পুরস্কার ও সনদ। শিশুসাহিত্য রচনায় অবদানের স্বীকৃতি স্বরূপ মাত্র ১৩ বছর বয়সে কথাসাহিত্যিক সেলিনা হোসেন পদক অর্জন করে। সে যেন একজন মানবিক মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে ও কৃতিত্বের সাথে তার শিক্ষাজীবন সম্পন্ন করতে পারে– সকলের কাছে তার পিতামাতার এ দোয়া চেয়েছেন।