Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

জীবননগরে ফুটবল একাডেমির উদ্বোধন

এখন সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর , ২০২৬, ০২:২২:১৭ পিএম

জীবননগর প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে নতুন প্রজন্মকে ফুটবলমুখী করা এবং হারিয়ে যাওয়া ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে জীবননগর ফুটবল একাডেমির শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজকরা বলেন, এই একাডেমি শুধু ফুটবল প্রশিক্ষণের প্রতিষ্ঠান নয়; বরং এটি তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার একটি উদ্যোগ। একই সঙ্গে এখান থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করে জাতীয় পর্যায়ে তুলে আনার লক্ষ্য রয়েছে। আয়োজকরা জানান, জীবননগরের ফুটবলের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করে নিয়মিত প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরি করতে কাজ করবে জীবননগর ফুটবল একাডেমি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শাহজাহান কবির, আব্দুস সামাদ, সাইফুর রহমান সেন্টু, আব্দুস সবুর, রবিউল ইসলাম রবি, মিঠু, সুমন, শাওন, মিনাজুল ইসলাম মিনা, জসী, বিল্লাল, মোমিন স্যার, খবির, রমিজসহ স্থানীয় ক্রীড়ানুরাগী ও ফুটবলপ্রেমী ব্যক্তিরা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)