Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফায়ার লাইসেন্স না থাকায় কাচ্চি ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা

এখন সময়: বৃহস্পতিবার, ২০ আগস্ট , ২০২৬, ০৮:৫৫:০৮ পিএম

নিজস্ব প্রতিবেদক : ফায়ার লাইসেন্স না নেওয়ায় যশোরের পরিচিত খাবারের প্রতিষ্ঠান ‘কাচ্চি ভাই’-কে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে প্রতিষ্ঠানে পরিচালিত এ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যশোর কার্যালয়ের ওয়্যারহাউজ ইন্সপেক্টর-১ লুৎফর রহমান খান জানান, ‘কাচ্চি ভাই’ প্রতিষ্ঠানটি চালুর পর ফায়ার লাইসেন্স নেওয়ার জন্য কর্তৃপক্ষকে তিন দফা নোটিশ দেওয়া হয়। তবে নোটিশ দেওয়ার পরও প্রতিষ্ঠানটি ফায়ার লাইসেন্স সংগ্রহ করেনি। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাসের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেন। এ সময় ফায়ার লাইসেন্স না থাকায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। লুৎফর রহমান খান আরও জানান, যশোরের বিভিন্ন প্রতিষ্ঠানকে ফায়ার লাইসেন্স নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তবে অনেক প্রতিষ্ঠান এখনো এতে সাড়া দেয়নি। নোটিশের পরও যারা ফায়ার লাইসেন্স নেবে না, তাদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)