Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনবিহীন আইসক্রিম কারখানা, জরিমানা

এখন সময়: সোমবার, ৩১ আগস্ট , ২০২৬, ০৬:১৮:১০ পিএম

সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা) : মাগুরার মহম্মদপুরে একটি ওয়ালটন শোরুমের আড়ালে বিএসটিআই অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই আইসক্রিম উৎপাদন ও বিক্রির অভিযোগের সত্যতা পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার মহিলা কলেজের সামনে অবস্থিত ওই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম। অভিযোগের ভিত্তিতে পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রমে অনিয়মের প্রমাণ পাওয়া যায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। অভিযান সংশ্লিষ্টদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স ছাড়াই বিভিন্ন ব্র্যান্ডের আইসক্রিম বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি আইসক্রিম উৎপাদন ও সংরক্ষণের কার্যক্রম নিয়েও প্রশ্ন ওঠে। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট সজল আহমেদ প্রতিষ্ঠানটির মালিক খায়রুল ইসলামকে ৩০ হাজার টাকা জরিমানা করেন। স্থানীয়দের অভিযোগ, প্রায় তিন বছর ধরে প্রতিষ্ঠানটিতে এ ধরনের কার্যক্রম চললেও বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসেনি। অভিযোগ রয়েছে, আইসক্রিম বিক্রির ক্ষেত্রে প্রতিষ্ঠানের ঠিকানা নিয়েও অসঙ্গতি ছিল। তবে একটি ব্র্যান্ডের পরিচিতির আড়ালে যদি অনুমোদনহীনভাবে খাদ্যপণ্য উৎপাদন বা বাজারজাত করা হয়, তাহলে তা জনস্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ—এ নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। তাদের মতে, খাদ্যপণ্যের ক্ষেত্রে অনুমোদন, মান নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সচেতন নাগরিকরা বলছেন, আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ করতে হবে। ব্যবসায়িক পরিচয় বা কোনো ব্র্যান্ডের নামের আড়ালে যেন ভোক্তার স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা নিতে হবে। ভোক্তার নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাত থাকবে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার ম্যাজিস্ট্রেট সজল আহমেদ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)