Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

শরণখোলায় ৭ বছরের মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত করলেন শিক্ষক

এখন সময়: সোমবার, ৩১ আগস্ট , ২০২৬, ০৬:১৮:০১ পিএম

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলার রায়েন্দা হাসপাতালের উত্তর পাশে অবস্থিত দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্র আজিজুল ইসলাম (৭) কে পিটিয়ে গুরুতর আহত করেছে সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষক কামরুল ইসলাম-এমন অভিযোগ করেছে তার পরিবার। আহত ওই ছাত্রকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত ২৫ আগস্ট দারুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক কামরুল ইসলাম ছাত্রকে পিটিয়ে তা পরিবারের কাছে না বলতে তাকে শাসিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। আজিজুলের দাদী সেলিনা বেগম বৃহস্পতিবার ২৭ আগষ্ট সন্ধ্যা সাড়ে সাতটায় কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, তার নাতি আজিজুল উপজেলা সদর রায়েন্দা বাজার দারুস সুন্নাহ মাদ্রাসায় আবাসিক ছাত্র হিসেবে লেখা পড়া করে। আজিজুল পড়া মুখস্ত করতে পারেনি এমন অভিযোগ এনে মাদ্রাসার শিক্ষক কামরুল ইসলাম তাকে বেদম মারধর করে। মারধরে আজিজুলের শরীরে বিভিন্ন জায়গায় কালো কালো দাগের সৃষ্টি হয়েছে। শরীরে বেদনার কারণে আজিজুল রাতে ঘুমাতে না পারায় তাকে বৃহস্পতিবার দুপুর শরণখোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশু আজিজুল শরণখোলা উপজেলার পশ্চিম খাদা গ্রামের সুজন হাওলাদার ও মারুফা বেগম দম্পতির পুত্র। কর্মসূত্রে আজিজুলের পিতা মাতা ঢাকায় থাকে। বাড়িতে দাদী সেলিনা বেগম আজিজুলের দেখাশোনা করেন। এ ঘটনায় আজিজুলের দাদী ও তার ভাই রাকিবুল ইসলাম প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করেছেন। দারুস সুন্নাহ মাদ্রাসার পরিচালক মাওলানা সিফাতুল্লাহ বলেন, শিশু ছাত্রকে মারধরের ঘটনাটি অনাকাংখিত ও দুঃখজনক। বিষয়টি নিয়ে ছাত্রের অভিভাবকদের সাথে মিমাংসা করার চেষ্টা চলছে। এবিষয় শিক্ষক কামরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাঃ মাসুম বিল্লাহ বলেন-আজিজুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির শরীরে বিভিন্ন স্থানে মারধরের কালো কালো দাগ সৃষ্টি হয়েছে। শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, শিক্ষকের মারধরে শিশু ছাত্র আহতের খবর পেয়ে হাসপাতালে খোঁজ নেয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)