Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

প্রেসক্লাব যশোরের আহ্বায়ক, সদস্য সচিব ও এক সদস্যের পদত্যাগ

এখন সময়: শনিবার, ৩ অক্টোবর , ২০২৬, ০৭:০৮:৫৬ পিএম
প্রেসক্লাব যশোরের আহ্বায়ক, সদস্য  সচিব ও এক সদস্যের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : প্রেসক্লাব যশোরের সংকটকালীন আহ্বায়ক কমিটি থেকে একদিনে পদত্যাগ করেছেন আহ্বায়ক একরাম-উদ-দ্দৌলা, সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন ও সদস্য ওহাবুজ্জামান ঝন্টু। রোববার (৩০ আগস্ট) তারা পৃথকভাবে প্রেসক্লাব সংশ্লিষ্টদের কাছে পদত্যাগপত্র জমা দেন। পরে নিজস্ব ফেসবুক আইডিতে পদত্যাগের বিষয়টি পোস্ট করেন। বিকেল সাড়ে ৩টায় আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন একরাম-উদ-দ্দৌলা। পদত্যাগপত্রে তিনি বলেন, প্রেসক্লাব পরিচালনা ও নির্বাচন নিয়ে প্রশ্ন ও বিতর্কের প্রেক্ষাপটে গত ৬ আগস্ট বিশেষ সাধারণ সভায় ১৪ সদস্যের সংকটকালীন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বয়সজনিত অসুস্থতার মধ্যেও তিনি দায়িত্ব নেন। তবে সার্বিক পরিস্থিতিতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না এবং এতে প্রেসক্লাবের ভাবমূর্তি ও তার দীর্ঘ সাংবাদিকতা পেশা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। ব্যক্তিগত অসুস্থতার বিষয়টিও বিবেচনায় নিয়ে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। এর আগে দুপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে সদস্য সচিব মবিনুল ইসলাম মবিন পদত্যাগ করেন। পদত্যাগপত্রে তিনি জানান, দায়িত্ব পালনকালে গঠনতন্ত্র সংশোধন, নতুন সদস্যপদ প্রদান ও অডিট কার্যক্রম শুরুর মতো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। তবে প্রেসক্লাবের কাজে ব্যস্ত থাকায় নিজের পত্রিকার কাজে প্রয়োজনীয় সময় দিতে না পারায় তিনি আর্থিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই দিন বিকেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন ওহাবুজ্জামান ঝন্টু। পদত্যাগপত্রে ঝন্টু উল্লেখ করেন, প্রেসক্লাব পরিচালনা, নির্বাচনসহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রশ্ন ও বিতর্কের প্রেক্ষাপটে ৬ আগস্টের বিশেষ সাধারণ সভায় ১৪ সদস্যের সংকটকালীন আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। ক্লাবের সদস্যদের বৃহত্তর স্বার্থ এবং সবার সমর্থনের প্রতি সম্মান জানিয়ে তিনি কমিটির সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তবে ব্যক্তিগত নানা কারণে বর্তমানে আর দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ কারণেই তিনি কমিটির সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রসঙ্গত, প্রেসক্লাবের সংকট নিরসনে ১৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের পর আগামী ১৯ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। নতুন সদস্যপদের জন্য ১০১ জন ফরম সংগ্রহ করলেও আবেদন করেন ৯৫ জন। যাচাই-বাছাই শেষে দুই দফায় ৩৬ জনকে নতুন সদস্যপদ দেওয়া হয় এবং একজন সাবেক সদস্যের সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে। এছাড়া নতুন ২ জনের বাতিল করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)