Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন

এখন সময়: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর , ২০২৬, ০৫:৩৬:৩৮ পিএম

ফরহাদ খান, নড়াইল ; নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী বড়দিয়া বাজার ও বসতবাড়ি রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ী ও ভুক্তভোগী এলাকাবাসী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বড়দিয়া বাজার খেয়াঘাট চত্বরে নবগঙ্গা নদীর তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন-নড়াইলের খাশিয়াল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ ও কোটাকোল ইউপি চেয়ারম্যান হাসান আল মামুন, মোল্যা শাহাদাত হোসেন, সবুজ খান, মামুন খান, ব্যবসায়ী জাহিদুর রহমান কিসমত, সিরাজুল হক শিমুল, তুহিন হোসেন, সুলতানা বেগমসহ অনেকে বক্তব্য দেন। বক্তারা বলেন, গত ২৯ আগস্ট (শুক্রবার) ভোরে নড়াইলের নবগঙ্গা নদীর আকস্মিক ভাঙনে একনিমিষে বড়দিয়া খেয়াঘাট চত্বরের ১০টি বসতঘর, গাছপালা, টিউবওয়েলসহ ভিটেমাটি হঠাৎ করে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়া ভাঙন আতঙ্কে রয়েছে বড়দিয়া বাজারের ৪০০ ব্যবসায়ীসহ অন্তত ১৫টি পরিবার এবং বড়দিয়া খাদেমুল ইসলাম মাদরাসা, খেয়া ও ফেরিঘাট চত্বর। তাই ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান ভুক্তভোগীরা। জরুরি ভিত্তিতে জিও ব্যাগসহ স্থায়ী বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)