Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

অভয়নগরে জন্মাষ্টমী উপলক্ষে সমাবেশ ও মঙ্গল শোভাযাত্রা

এখন সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর , ২০২৬, ০৭:১২:৩৮ পিএম

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে নানা আয়োজনের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান, উদ্বোধনী সমাবেশ, আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌর শাখার উদ্যোগে নওয়াপাড়া কালীবাড়ি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অভয়নগর উপজেলা শাখার সভাপতি শেখর কুমার সাহার সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শংকর কুমার সিংহ, সাংগঠনিক সম্পাদক লিটু কুন্ডু, নওয়াপাড়া পৌর শাখার ভারপ্রাপ্ত সভাপতি গৌতম বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাপস বিশ্বাস, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ অভয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমরেশ বৈরাগীসহ সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দুপুরে যশোর-খুলনা মহাসড়কে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কালীবাড়ি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)