কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ব্যাসডাংগা গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠটি দীর্ঘদিন ধরে পানির নিচে ডুবে থেকে এক বেহাল দশায় পরিণত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের দারুণ ভোগান্তি পোহাতে হচ্ছে। যায় কারণে ডেঙ্গু সহ পানি বাহিত রোগে আক্রান্ত হওয়ার আতংকে রয়েছে শিক্ষার্থীরা। স্থানীয় কিছু ব্যক্তি নিজেদের মাছের ঘেরের পানি আটকে রাখার জন্য বিদ্যালয়ের আশপাশের প্রাকৃতিক ভাবে নিষ্কাশন পথ বা ড্রেনগুলো বন্ধ করে দেওয়ায় বৃষ্টির পানি ও ঘেরের পানি সরাসরি মাঠে এসে জমছে। এর ফলে মাঠে কচুরিপানা ও ময়লা পচে মারাত্মক দুর্গন্ধ ছড়াচ্ছে, মশার উপদ্রব বৃদ্ধি পেয়ে ডেঙ্গুসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে এবং শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হয়ে চরম ভোগান্তিতে পড়েছে। শিশুদের শারীরিক বিকাশ ও সুস্থ পরিবেশের স্বার্থে অবিলম্বে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে অবৈধভাবে পানি আটকে রাখা রোধ করে মাঠের পানি নিষ্কাশন ও মাটি ভরাটের মাধ্যমে এটিকে পুনরায় খেলার উপযোগী করে তোলা অত্যন্ত জরুরি।