Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

লোহাগড়ায় শিক্ষকের গলা থেকে সোনার চেন ছিনতাই, সিসি ফুটেজে ধরা

এখন সময়: রবিবার, ১৩ সেপ্টেম্বর , ২০২৬, ০৩:২৫:৪০ এম

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: দিনের বেলায় প্রকাশ্যে একজন প্রাইমারি স্কুল শিক্ষকের গলা থেকে সোনার চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনা নড়াইলে লোহাগড়া পৌর এলাকায়। ভুক্তভোগী শিক্ষক কৃষ্ণা রানী চৌধুরী (৪৬) শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় লোহাগড়া থানায় অজ্ঞাতনামা ছিনতাইকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। পুরো ঘটনার দৃশ্য তার বাড়ির সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। ছিনতাইকারীরা এসময় তার হাতে থাকা ব্যাগটাও ছিনিয়ে নেয়। ব্যাগে ৮ হাজার টাকা ছিল বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। অভিযোগে জানানো হয়েছে, কৃষ্ণা রানী চৌধুরী লোহাগড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার শিক্ষক সঞ্জিত কুমার দে’র স্ত্রী। তিনি ৩৮ নম্বর এলএল গার্লস সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্কুল ছুটি শেষে তিনি ভ্যানে করে তার বাড়িতে ফিরছিলেন। বাড়িতে ঢোকার সময় পেছন থেকে এক লোক এসে তার গলার সোনার চেন টান দিয়ে ছিড়ে নিয়ে যান। এ সময় তার হাতে থাকা ছোট ব্যাগটিও ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ব্যাগে নগদ ৮ হাজার টাকা ছিল। অভিযোগে লেখা হয়েছে, ছিনিয়ে নেওয়া সোনার চেনটির ওজন এক ভরি দুই আনা। এর আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে তিনি উল্লেখ করেছেন। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কৃষ্ণা রানী বাড়ি ঢোকার সময় একজন পেছন থেকে তার গলায় থাকা চেন টান দিয়ে ছিড়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। কিছু দূরে আরেকজন মোটরসাইকেল নিয়ে পাশের রাস্তায় অপেক্ষা করছিলেন, ওই গাড়িতে করেই তারা পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিষয়টি তদন্ত করছে। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ যাচাই করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হবে। ঘটনার পর শিক্ষক দম্পতি চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)