কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের ইকবাল হোসেনকে সভাপতি করে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান খান স্বাক্ষরিত কমিটির অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়। অনুমোদিত কমিটিতে সভাপতি করা হয়েছে মোঃ ইকবাল হোসেনকে। সিনিয়র সহসভাপতি হয়েছেন মোস্তফা গাজী। এছাড়া সহসভাপতি পদে রয়েছেন সিরাজুল ইসলাম, মতিয়ার রহমান, সোহরাব হোসেন, ডাঃ শহিদুল ইসলাম ও রবিউল ইসলাম। কমিটিতে সাধারণ সম্পাদক করা হয়েছে বাবর জোয়াদ্দারকে। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন রফিউদ্দুল ইসলাম, সিরাজুল ইসলাম, আজিজুর রহমান ও শফিকুল গাজী। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে জাহাঙ্গীর আলম পেন্টুকে। এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন তৈয়বুর রহমান, ইযাকুব আলী ও ফয়সাল হোসেনসহ অন্যরা। অনুমোদনপত্রে কমিটির মোট সদস্য সংখ্যা ৭১ জন উল্লেখ করা হয়েছে।