সিরাজুল ইসলাম, কেশবপুর : কেশবপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কেশবপুরে জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আবু তালেব, কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, তুরাবুল ইসলাম, কেশবপুর বাহরুল উলুম কামেল আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ফশিয়ার রহমান, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, বুড়িহাটি দাখিল মাদ্রাসার সুপার আব্দুল খালেক, মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান প্রমুখ। গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ১১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বালক বালিকাদের হ্যান্ডবল, কাবাডি, সাঁতারসহ ৩৪ ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতায় মেয়েদের হ্যান্ডবল খেলায় গড়ভাঙ্গা বালিকা বিদ্যালয় দল চ্যাম্পিয়ান হয়েছে।