কেশবপুর প্রতিনিধি : কেশবপুর উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনমুখী করতে এনজিও সমন্বয় কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় এই সভা অনুষ্ঠিত হয়।। সভায় উপজেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও)-এর কর্মকর্তা, প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এনজিও সমন্বয় কমিটির মিটিংএ বক্তব্যে এনজিও সমন্বয় কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন বলেন, সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় থাকলে উন্নয়ন কর্মকাণ্ডের সুফল দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, নারী ও শিশু উন্নয়ন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এনজিওগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের কল্যাণে সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।