Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সতীঘাটা কামালপুর-খরিচাডাঙ্গা দেড় কিঃমিঃ সলিং রাস্তার বেহাল দশা, পথচারীদের চরম দুর্ভোগ

এখন সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর , ২০২৬, ১০:৪২:০২ পিএম

জাকির হোসেন, কুয়াদা : যশোর সদরের রামনগর ইউনিয়নের সতীঘাটা কামালপুর-খরিচাডাঙ্গা দেড় কিলোমিটার হ্যারিং সলিং রাস্তাটি দীর্ঘদিন ধরে চরম বেহাল দশায় পড়ে থাকলেও তা সংস্কারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এতে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীসহ হাজার হাজার পথচারী। স্থানীয় সূত্রে জানা গেছে, তৎকালীন বিএনপি সরকারের আমলে রাস্তাটিতে হ্যারিং সলিংয়ের কাজ করা হয়েছিল। তারপর থেকে আজ পর্যন্ত রাস্তাটিতে কোনো সংস্কার বা উন্নয়ন কাজ করা হয়নি। সংস্কারের অভাবে বর্তমানে পুরো রাস্তাজুড়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে মারাত্মক খানাখন্দের তৈরি হয়েছে। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে রাস্তাটি পায়ে হেঁটে চলাচলেরও অনুপযোগী হয়ে পড়ে। রাস্তাটির এই কাদা-মাটি ও খানাখন্দের কারণে কোনো যানবাহন এই পথে চলাচল করতে চায় না। বাধ্য হয়ে অতিরিক্ত তিন গুণ ভাড়া দিতে চাইলেও চালকেরা যেতে রাজি হন না। ফলে স্থানীয়দের দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হয়, যা তাদের দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। এলাকাবাসীর মতে, প্রতি বছরই কামালপুর কেন্দ্রীয় মসজিদ থেকে কামালপুর-খরিচাডাঙ্গা প্রাইমারি স্কুল পর্যন্ত এই দেড় কিলোমিটার রাস্তা সংস্কার বা পাকা করার আশ্বাস শোনা যায়, কিন্তু বাস্তবে তার কোনো প্রয়োগ নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী জানান, “রাস্তাটি পাকা করার কথা বহুবার শুনেছি, কিন্তু বাস্তবে কোনো পরিবর্তন দেখতে পাইনি।” অবিলম্বে এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার ও নতুন করে নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাঁরা জনদুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু ও সুদৃঢ় হস্তক্ষেপ কামনা করছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)