Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর শিক্ষা বোর্ড স্কুলের এসির তার চুরি ও সৎ বোনকে মারপিট, দুইজনকে কারাদণ্ড

এখন সময়: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:২৩:৫০ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোর শিক্ষা বোর্ড স্কুল এন্ড কলেজের ভবনের পেছন থেকে এসি তার ও এক নারীকে মারপিটের আলাদা ঘটনায় দুইজনকে ৬ মাস করে কারাদণ্ড দিয়েছে একদিনের বিচারিক আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা হলো, শহরের বারান্দীপাড়ার রাশেদ কুদ্দুসের ছেলে মুন্না ও সদর উপজেলার লেবুতলা গ্রামের মৃত আতর আলীর ছেলে তৌহিদুর রহমান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ রায় দেন। মামলার অভিযোগে জানা গেছে, ১০ সেপ্টেম্বর ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে শিক্ষা বোর্ডের স্কুল ভবনের পেছনে বৈদ্যুতিক তার কাটার সময় দায়িত্বে থাকা আনসার সদস্যরা মুন্নাকে হাতেনাতে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। ঘটনায় করা মামলার প্রতিবেদনসহ থানা পুলিশ আটক মুন্নাকে একদিনের বিচারিক আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক প্রতিবেদনের উপর শুনানি ও আসামি দোষ স্বীকার করায় তাকে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। অপরদিকে, পারিবারিক বিরোধের জেরে লেবুতলায় গ্রামের মৃত আতর আলীর মেয়ে শামিমা আক্তার মুন্নিকে গত ৪ সেপ্টেম্বর সকালে তার সৎভাই তৌহিদুর রহমান মারপিট করে। ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে এবং চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মুন্নি কোতয়ালি থানায় একটি অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তৌহিদুর রহমানকে আটক ও প্রতিবেদনসহ বৃহস্পতিবার আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক সাক্ষীদের বক্তব্যে ও আসামি দোষ স্বীকার করায় বিচারক তাকে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত দুইজন কারাগারে আটক আছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)