Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দরগাহপুরে সমাজসেবক আব্দুস সাত্তার গাজীর দাফন সম্পন্ন

এখন সময়: শনিবার, ১২ সেপ্টেম্বর , ২০২৬, ১০:২৯:৪১ পিএম

আশাশুনি প্রতিনিধি : সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর কলেজিয়েট স্কুলের ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গাজী নুর ইসলামের বাবা ও সমাজসেবক আব্দুস সাত্তার গাজীর (৮৫) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার রাত ১টা ১৫ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার বাদ জোহর উপজেলার খরিয়াটি ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুল আবছার মুর্তাজা। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল। এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক, সহ-সেক্রেটারি ডা. রোকনুজ্জামান, দরগাহপুর ইউনিয়ন আমির অধ্যাপক আব্দুল গনি, সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মাওলানা জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মরহুমের আত্মীয়স্বজন ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক, দরগাহপুর ইউনিয়ন আমির অধ্যাপক আব্দুল গনি ও সেক্রেটারি মাওলানা জাকির হোসেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)