Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোর নিউটাউন বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন হারুন অর রশিদ

এখন সময়: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর , ২০২৬, ০৮:১২:১৮ পিএম

নিজস্ব প্রতিবেদক: যশোর নিউটাউন বালিকা উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির দ্বিতীয়বারের মতো সভাপতি মনোনীত হয়েছেন মো. হারুন অর রশিদ। গত বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে এ সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণকালে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রধান শিক্ষকের গত ৩০ আগস্টের অনলাইন আবেদনের প্রেক্ষিতে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে বিদ্যালয় পরিদর্শক এনামুল কবীর গত ১৪ সেপ্টেম্বর (স্মারক নং: ৩৭.১১.৪০৪১.০০০.৪৪১.০০,০০০১.২০.৭) এই অ্যাডহক কমিটি অনুমোদন প্রদান করেন। অনুমোদিত ৪ সদস্যের অ্যাডহক কমিটিতে পদাধিকারবলে সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন। এছাড়া সাধারণ শিক্ষক সদস্য হিসেবে মোহাম্মদ আনোয়ার জাহিদ এবং অভিভাবক সদস্য হিসেবে মশিউর রহমান মাসুম অন্তর্ভুক্ত রয়েছেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল ইসলাম কামাল, উপশহর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী আজগার হোসেন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বুলবুল চৌধুরী। এছাড়াও প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার জাহিদ, অভিভাবক প্রতিনিধি মশিউর রহমান মাসুমসহ বিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষক-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি মো. হারুন অর রশিদ বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজনের সমন্বিত সহযোগিতা কামনা এবং কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)