Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাসায় ঢুকে নারীর মাথায় ইটের আঘাত

এখন সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৬, ০৮:৫৮:০৯ পিএম

নিজস্ব প্রতিবেদক : বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিলেন মিথিলা খাতুন (২৪)। এ সময় কয়েকজন কিশোর তাকে উত্ত্যক্ত করলে প্রতিবাদ করেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে ওই কিশোররা বাসায় ঢুকে হামলা চালিয়ে তার মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হন মিথিলা। রক্তাক্ত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মিথিলা যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামের তানজিমুর রহমান তুষারের স্ত্রী। আহতের দেবর সোহান জানান, পরিবারের সদস্যদের নিয়ে তারা যশোর শহরের খড়কি কবরস্থান এলাকার বাসিন্দা অ্যাডভোকেট আব্দুর রহমানের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তিনি সম্পর্কে তাদের ফুফু জামাই। বিকেল ৫টার দিকে বাড়ির গেটের সামনে বাবার সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন কিশোর মিথিলাকে উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করায় তারা ক্ষিপ্ত হয়ে বাসায় ঢুকে হামলা চালায়। একপর্যায়ে মিথিলার মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। এতে তার মাথা ফেটে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, আহত মিথিলার মাথার আঘাত গুরুতর। মহিলা সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসাসেবা চলছে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)