Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরের সন্ত্রাসী গোল্ডেন সাব্বিরের ভাই সজিব গুড্ডুকে বার্মিজ চাকুসহ আটক

এখন সময়: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:১৮:০০ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোরের চিহ্নিত সন্ত্রাসী গোল্ডেন সাব্বিরের ভাই সজিব গুড্ডুকে দুইটি বার্মিজ চাকুসহ আটক করেছে পুলিশের দিয়েছে স্থানীয়রা। গত ১৭ সেপ্টেম্বর রাতে শহরের কেন্দ্রী বাস টার্মিনালের সামনে থেকে তাকে আটকের পর থানায় মামলা দিয়ে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালি থানার এসআই দেবাশীষ হালদার বাদী হয়ে আটক গুড্ডুসহ চারজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন। আটক গুড্ডু শহরের শংকরপুর বাবলাতলার মেসিয়া খোকনের ছেলে। এই মামলার পলাতক আসামিরা হলো, শংকরপুর জমাদ্দারপাড়ার বাচ্চুর ছেলে নয়ন, জসিম উদ্দিনের ছেলে রমজান আলী ও মৃত ফজলুর রহমানের ছেলে মোহাম্মদ আলী। পুলিশ জানিয়েছে, গত ১৭ সেপ্টেম্বর রাত ৯টার দিকে শহরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ওই চারজনে প্রকাশ্যে চাকু দেখিয়ে সাধারণ জনগণের মধ্যে আতংক সৃষ্টি করছে। এসময় স্থানীয় লোকজন গুড্ডুকে আটক করে। এসময় অন্যরা পালিয়ে চলে যায়। পরে থানা পুলিশকে জানানো হলে গুড্ডুকে হেফাজতে নেয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)