Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে ছাত্র শিবিরের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

এখন সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর , ২০২৬, ১০:৩১:০১ পিএম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে “মেধা সততা দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের ছাত্র শিবিরের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার সকাল ১১টায় সময় কালীগঞ্জ পৌরসভার অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ছাত্র শিবিরের সভাপতি ঈশা খাঁনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব। এ অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের প্রথমে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। এরপর প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং মহামূল্যবান বই উপহার প্রদান করেন। তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী নেতা মাওলানা ওলিউর রহমান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী,ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম। এছাড়াও আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)