কেশবপুর প্রতিনিধি : কেশবপুর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করতে যাচ্ছেন মুহাম্মদ হাফিজুর রহমান। অপরদিকে, কেশবপুর থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) মোছাঃ রোকসানা খাতুনকে বদলি করে নিরস্ত্র পুলিশ পরিদর্শক, অপরাধ শাখা, পুলিশ অফিস, যশোর-এ পদায়ন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং সাধারণ মানুষের সেবায় কীভাবে ভূমিকা রাখবেন—সেদিকেই এখন নজর স্থানীয়দের। অন্যদিকে, বর্তমান ওসি মোছাঃ রোকসানা খাতুন কেশবপুর থানায় দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষা ও পুলিশি কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করেছেন। নতুন কর্মস্থল হিসেবে তিনি যশোর পুলিশ অফিসের অপরাধ শাখায় নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন। কেশবপুর থানায় নতুন ওসির যোগদান ও বর্তমান ওসির বদলির খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। নতুন নেতৃত্বে থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে এমন প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। তিনি ইতিপূর্বে পাটকেলঘাট ওকালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে ছিলেন ।