Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলা বাজারে গরুর পচা মাংস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

এখন সময়: শনিবার, ১৯ সেপ্টেম্বর , ২০২৬, ১০:৪৩:৫৪ পিএম

ফুলতলা (খৃুলনা) প্রতিনিধি : ফুলতলা বাজারে পচা গরুর মাংস বিক্রির অভিযোগে আনিস মোল্যা নামে এক মাংস বিক্রেতাকে ২১ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ এবং নগদ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইসতিয়াক আহমেদ এর নেতৃত্বে ফুলতলা বাজারে মাংস পট্টিতে এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমান আাদালত সূত্রে জানা গেছে, মাংস বিক্রেতা আনিস মোল্যার ফ্রিজে রক্ষিত পচা গুরুর মাংসের সাথে তাজা রক্ত মিশিয়ে লাল করে বিক্রি করছিল। এ সময় ঘটনাস্থলে হাজির হয়ে বিক্রেতা আনিস মোল্যাকে ২১ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ এবং নগদ ৫ হাজার টাকা জরিমানা ধার্ষ ও আদায় করা হয়। একই সংগে জব্দকৃত পচা মাংস মাটিতে পুতে ধ্বংস করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)