Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলায় কলেজ শিক্ষকের পিতার ইন্তেকাল

এখন সময়: রবিবার, ২০ সেপ্টেম্বর , ২০২৬, ০৯:২১:৫৯ পিএম

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক এসএম নজরুল ইসলামের পিতা আলহাজ্ব শেখ শামসুর রহমান (১০৪) রোববার সকাল ৭টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ কন্যাসহ বহু আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বাদ আছর নিজ বাসভবনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে খুলনা জেলা জামায়াতের সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, শেখ ইকবাল হোসেন, নৌবাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যাপক মাসুদ আলম গোলদার, অধ্যাপক আঃ আলিম মোল্লা, গাজী মোর্শেদ মামুন, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন খোকা, নজরুল ইসলাম সরদার, মুফতী মাছুম বিল্লাহ রহমানীসহ ওলামায়ে কেরামগণ, এলাকাবাসী ও মরহুমের আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন প্রমুখ।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)