নিজস্ব প্রতিবেদক: আদিবা নূর নজরুল বর্ষে যশোরের বাঘারপাড়া উপজেলা পর্যায়ে ‘খ’ গ্রুপ থেকে কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করেছে। ১৫ সেপ্টেম্বর এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তার পিতা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যশোরের মাঠ সহকারী মো. আমিনুর রহমান ও মাতা রোমানিয়া আফরোজ। আদিবা নূর রাঘবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।