Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কলারোয়ায় পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়নে মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের সভা

এখন সময়: রবিবার, ৪ অক্টোবর , ২০২৬, ০৬:২৯:৫৬ পিএম
কলারোয়ায় পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়নে  মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের সভা

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় ‘বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা ২০২৬-২৭’ প্রণয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই সভার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কলারোয়া। সভায় সহযোগিতা করে গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (গেইন), খাদ্য ও কৃষি সংস্থা (এফএও), রেইন্স, গাফস্প ও ইফাদ। অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ইকবাল হোসেন। সহকারী কমিশনার (ভূমি) সিরাজুস সালেহীনের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক জামাল উদ্দিন, সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার, কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক । সভায় স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করে এলাকার পুষ্টি পরিস্থিতি উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)