মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা হেলভেটাস বাংলাদেশ এর এনাবেল প্রকল্পের সহযোগিতায় উপজেলা সিএসও নেটওয়ার্ক এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা সভাকক্ষে সভায় সিএসও নেটওয়ার্ক সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ। সভার শুরুতে প্রকল্প পরিচিতি তুলেধরেন সিনিয়র প্রজেক্ট অফিসার এনাবেল প্রকল্প দেবাশীষ কুমার, প্রকল্প ব্যবস্থাপক –এনাবেল প্রকল্প ও হেড অফ প্রোগ্রাম-ভয়েস ,অন্তভূক্তি সংহতি, হেলভেটাস বাংলাদেশ মো. শাহরিয়ার মান্নান। সিএও কমিটি গঠন প্রানালী নিয়ে বক্তৃতা করেন সিএসও সভাপতি শিউলি আক্তার, সিএসও সদস্য তাপস চন্দ্র কর, উপজেলা কৃষি অফিসার মো. সাইফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রনজিত কুমার, সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয় মহাবিদ্যালয়ের সহকারি অধ্যাপক মো. জাকির হোসেন রিয়াজ, জনস্বাস্থ্য সহকারি প্রকৌশলী মো. মেহেদী হাসান, খাউলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মো. বিটুল বিশ্বাস, প্রেসক্লাব সভাপতি মো. মশিউর রহমান মাসুম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তর প্রধান, সিএসও সদস্য, বিভিন্ন ইউপি সদস্য ও প্রশাসনিক কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।