Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফেনসিডিল চোরাচালান মামলায় নারী মাদক ব্যবসায়ীর ৩ বছর কারাদণ্ড

এখন সময়: বুধবার, ২৫ নভেম্বর , ২০২৬, ১০:০০:২৭ পিএম
ফেনসিডিল চোরাচালান মামলায় নারী  মাদক ব্যবসায়ীর ৩ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: যশোরে ফেনসিডিল চোরাচালানের মামলায় ফাতেমা নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ৩ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী কামরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত ফাতেমা যশোর শহরের শংকরপুর এলাকার মুজিবর সরদারের স্ত্রী। মামলার অভিযোগে জানা যায়, ২০১৪ সালের ২ মে সকালে শার্শা থানা পুলিশের তৎকালীন উপপরিদর্শক (এসআই) ফিরোজ উদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে শার্শা বাসস্ট্যান্ডে অভিযান চালান। এ সময় বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সামনে থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ ফাতেমাকে আটক করা হয়। এ ঘটনায় ভারত থেকে চোরাচালানের মাধ্যমে ফেনসিডিল আনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে শার্শা থানায় মামলা করেন এসআই ফিরোজ উদ্দিন। এ মামলার দীর্ঘ সাক্ষ্য গ্রহণে আসামি ফাতেমার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় বিচারক তাকে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত ফাতেমা কারাগারে আটক আছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)