Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে নিখোঁজ দুই কিশোরীকে ভৈরব থেকে উদ্ধার

এখন সময়: বুধবার, ২৫ নভেম্বর , ২০২৬, ১০:০০:২৭ পিএম
কালীগঞ্জে নিখোঁজ দুই কিশোরীকে ভৈরব থেকে উদ্ধার

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: পরিবারের ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া ঝিনাইদহের কালীগঞ্জের দুই কিশোরীকে কিশোরগঞ্জের ভৈরব থেকে উদ্ধার করেছে পুলিশ। অভিযোগের ১২ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার ভোরে তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধার করা হয়। পরে বিকালে দুই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার দুই কিশোরী উপজেলার মালিয়াট ইউনিয়নের তক্তিপুর গ্রামের সুব্রত দেবনাথের মেয়ে আরাধ্য দেবনাথ (১৩) ও অনন্যা অধিকারী (১৪)। তারা দুজনই সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত (২৪ নভেম্বর) প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় দুই বোন। এরপর নির্ধারিত সময়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। একপর্যায়ে ওই দিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কালীগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করেন তাদের বাবা সুব্রত দেবনাথ। পুলিশ তাদের উদ্ধারে তৎপরতা শুরু করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ সঙ্গীয় ফোর্স নিয়ে কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় অভিযান চালিয়ে দুই কিশোরীকে উদ্ধার করে। এরপর কালীগঞ্জ থানাতে এনে বিকালে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। কালীগঞ্জ থানার ওসি জুলফিকার আলী জানান, মায়ের ওপর অভিমান করে দুই কিশোরী বাড়ি থেকে বের হয়ে সিলেটে এক বান্ধবীর বাসার উদ্দেশ্যে যাচ্ছিল। পরিবারের অভিযোগের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে কিশোরগঞ্জের ভৈরব থেকে উদ্ধার করা হয়। তিনি বলেন, সন্তানদের সঙ্গে অভিভাবকদের সহনশীলতা ও মমতার সঙ্গে আচরণ করা উচিত। বিকালে দুই কিশোরীকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)