Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

ফুলতলায় ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

এখন সময়: শনিবার, ৩ অক্টোবর , ২০২৬, ০৬:২৮:৪৩ পিএম
ফুলতলায় ইয়াবা ও গাঁজাসহ  ৪ মাদক কারবারি গ্রেফতার

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : ফুলতলায় চার মাদক কারবারি ও মাদকসেবিকে ২৬ পিস ইয়াবা এবং এক কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ জানায়, বরনপাড়া গ্রামের আবুল কাশেম শেখের পুত্র রাজু শেখ (৪২) কে ২০ পিস ইয়াবা, দামোদর ৭ নং ওয়ার্ডের আমির লস্করের পুত্র রোমান লস্কর (২৫) কে ৪ পিস ইয়াবা এবং ফুলতলা বাজারের হাজী মার্কেটের হোটেল চৌরঙ্গীর মালিক আব্দুর রউফের পুত্র তৌসিফ এলাহী (৩২) কে ২ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় খুলনার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকে তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। এদিকে থানার এসআই শফিউজ্জামানের নেতৃত্বে বুধবার দিবাগত রাতে পুলিশের দ্বিতীয় দফা অভিযানে রাত তিনটায় ফুলতলার তাজপুর গ্রামের গৌর কুন্ডুর পুত্র মাদক কারবারি পার্থ কুন্ডু (২৯) কে এক কেজি গাঁজাসগহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে ফুলতলা থানায় মাদক আইনে মামলা হলে আটককৃত পার্থ কুন্ডুকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশের মাদকবিরোধী অভিযানের নেতৃত্ব দেন থানার এসআই মোল্লা মাসুদ, এসআই শফিউজ্জামান এবং এসআই মুজিবুর রহমান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)