Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

গভীর সমুদ্র থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার

এখন সময়: শুক্রবার, ১৬ অক্টোবর , ২০২৬, ১২:৩৮:৪৬ এম
গভীর সমুদ্র থেকে ইঞ্জিন বিকল ট্রলারসহ  ৮ জেলেকে জীবিত উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পাঁচদিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং ট্রলারসহ ৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি সংলগ্ন এলাকা থেকে ট্রলারসহ উদ্ধার করা হয় জেলেদের। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানিয়েছেন, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে মাছ ধরছিলেন জেলেরা। এ সময় হঠাৎ ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। ট্রলারটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা তাদের মালিককে ফোন করে বিষয়টি জানান। পরে ট্রলার মালিক জেলেদের উদ্ধারে কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোকিলমনি কোস্টগার্ড স্টেশনের সদস্যরা দ্রুত অভিযান চালিয়ে বিকল ট্রলারসহ ৮ জেলেকে উদ্ধার করেন। মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন আরো জানান, উদ্ধারকৃত জেলেদের স্টেশন অফিসে এনে প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। পরে ট্রলারসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে জেলেদের। উদ্ধার হওয়া জেলেদের সঠিক নাম-পরিচয় জানাতে না পারলেও তারের বাড়ি বরগুনায় বলে নিশ্চিত করেছে কোস্টগার্ড।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)